দেশবাংলা

বিশ লাখ টাকা ফেরত দিয়ে পুরস্কৃত রিকশাচালক

বিশ লাখ টাকা পেয়েও মালিককে ফেরত দিয়ে পুরস্কৃত বগুড়ার মালগ্রাম মধ্যপাড়ার লাল মিয়া নামের এক রিকশাচালক। সে মৃত মমতাজ উদ্দিনের ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বগুড়া শহরের জলেশ্বরীতলাতে এক সার ব্যবসায়ী ২০ লাখ টাকাসহ একটি ব্যাগ ভুলে রিকশায় ফেলে চলে যান। পরে ব্যবসায়ী রাজীব প্রসাদের মনে পড়লে তিনি রিকশাচালককে খুঁজতে থাকেন। না পেয়ে এক পর্যায়ে থানায় অভিযোগ করেন।

অপর দিকে টাকার ব্যাগ পাওয়া রিকশাচালক লাল মিয়াও শহরের বিভিন্ন স্থানে টাকার মালিককে খুঁজতে থাকে। টাকার মালিককে না পেয়ে নিরাপত্তার স্বার্থে লাল মিয়া টাকাগুলো বাড়িতে রেখে দেয়।

এক পর্যায়ে থানা পুলিশ লাল মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করলে, সে জানায় টাকাগুলো তার বাড়িতে রাখা আছে আছে। পরে পুলিশ লাল মিয়ার বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করে আসল মালিককে হস্তান্তর করে পুলিশ সুপার আলী আশরাফ।

ব্যবসায়ী রাজীব প্রসাদ, টাকা ফেরত পেয়ে খুশি হয়ে লাল মিয়াকে নতুন রিকশা কেনার জন্য ৫৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোনের টাকা দিয়ে পুরস্কৃত করেছেন।

রিকশাচালক লাল মিয়া জানিয়েছেন, তিনি গরীব হলেও পরের অর্থ-সম্পদের প্রতি লোভ নেই। টাকাগুলো ফেরত দিয়ে  দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button