দেশবাংলা

গাংনীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও গান-পাউডারসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র গুলি ও গান পাউডারসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি দল শুক্রবার ভোরে হিন্দা মাঠ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আব্দুর রহমান অস্ত্র গুলি ও গান পাউডার নিয়ে হিন্দা মাঠ পাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ৪০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আব্দুর রহমানকে আদালতে সেপার্দ করা হয়েছে। আব্দুর রহমান গাংনী উপজেলার রংমহল গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button