অন্যান্যবাংলাদেশবিশ্ববাংলা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আবারো জাতিসংঘে রেজুলেশন পাস

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল ভোটে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আবারও একটি রেজুলেশন পাস হয়েছে। রেজুলেশনটি নিরাপত্তা পরিষদকে রোহিঙ্গা সমস্যা সমাধানে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

যা নিরাপত্তা পরিষদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করবে করভে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটে আবারও রোহিঙ্গা সঙ্কট বিষয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় একটি রেজুলেশন গৃহীত হল।

‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’- শিরোনামে এই রেজুলেশনটির পক্ষে ভোট দেয় ১৪০টি দেশ। বিপক্ষে ৯টি এবং নিরপেক্ষ অবস্থানের পক্ষে ভোট দেয় ৩২টি দেশ, এবারও বিপক্ষে ভোট দিয়েছে চীন ও রাশিয়া।

রেজুলেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের করণীয় বিষয়ে স্পস্টভাবে উল্লেখ করা হয়েছে। রেজুলেশনটি গৃহীত হওয়ার পর জাতিসংঘ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন

তিনি মনে করেন এর ফলে মিয়ানমারের ওপর যে চাপ তৈরি হবে তা উপেক্ষা করা কঠিন হবে।

সম্প্রতি রোহিঙ্গা ইস্যুটি আবার আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, এর আগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া।

আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা

সংশ্লিষ্ট খবর

Back to top button