বিশ্ববাংলা

ভারতে মুক্তিপণ আদায়ের অভিযোগে বাংলাদেশি আটক

বাংলাদেশি এক কাপড়ের ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে, এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

গত বুধবার তাদের গ্রেফতার করা হয়। তিনজনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে। তিনি অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জানা গেছে, গত ৭ নভেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা, ব্যবসায়ী বসির মিঞাঁকে উত্তর ২৪ পরগনার হাওড়া থেকে অপহরণ করে কয়েকজন যুবক। অপহরণের পর অজ্ঞাত জায়গায় দুদিন আটকে রেখে, বসিরের বাবাকে ফোন করে, মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা আদায় করে।

পরে বসির স্থানীয় এন্টালি থানায় অভিযোগ করলে, পুলিশ তদন্ত নেমে মহম্মদ সেলিম, শেখ সালাউদ্দিন এবং তার স্ত্রী নাসিমাকে গ্রেফতার করে। তিনি অভিযোগ করেন, সেলিম এবং তার দলের লোকজন মুক্তিপণের পাশাপাশি, বসিরের সঙ্গে থাকা ৭৫০০ মার্কিন ডলারসহ ৪৫ হাজার টাকাও লুট করে।

অভিযুক্ত সেলিম বাংলাদেশি নাগরিক হলেও, ৬ বছর আগে সে চোরাইপথে ভারতে যায়। মোবাইল টাওয়ারের সূত্র ধরে ফাঁদ পেতে সেলিমকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button