বিশ্ববাংলা

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে, দেশটির বাংলাদেশ হাইকমিশন ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল-এবিবিসি। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ সম্মেলন চলে ১৫ নভেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে সিডনির হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে কৃষিপণ্য, হিমায়িত খাবার, বস্ত্রশিল্প, চামড়াশিল্প, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ শিল্প, বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে, আলোচনা করা হয়।

সম্মেলনে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মানে ভূষিত ব্যবসায়ী কামরুল চৌধুরী, জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button