বিশ্ববাংলা

সৌদি থেকে ফিরলেন আরও ৮৬ বাংলাদেশি

সৌদি থেকে দেশে ফিরলেন আরও ৮৬ বাংলাদেশি। স্থানীয় সময়, বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্স এসভি-৮০৪ বিমানযোগে দেশে ফেরেন তারা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যানুযায়ী, নভেস্বর মাসের দু সপ্তাহে এক হাজার ৬৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দেশে ফেরা একজন হচ্ছেন ব্রাহ্মণবা‌ড়িয়ার লিটন।

পাসপোর্টে প্রথম তিন মাসের ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও, খালি হাতে ফিরতে হয়েছে তাকে। মাত্র দেড় মাস আগে রিক্রুটিং এজেন্সি এরোমা ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরব যান লিটন। কিন্তু চলমান অভিযানে দেশে ফিরতে হয় তাকে।

লিটনের মত ভুক্তভোগী ব্রাহ্মণবা‌ড়িয়ার দুলাল হোসেন, মুন্সিগঞ্জের রুহুল আমিন, নওগাঁর জুয়েল, টাঙ্গাইলের নাসিমসহ আরও অনেক বাংলাদেশি।

দেশে ফেরত আসা কর্মীদের অভিযোগ, কফিল‌কে আকামার টাকা দেয়ার পরও, তাদের আকামা তৈরি করে দেয়নি। আর পুলিশ ধরলে কোন দায়িত্ব না নিয়ে, দেশে পাঠানোর নির্দেশ দেয় কফিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button