অন্যান্যবাংলাদেশ

আয়কর মেলায় করদাতাদের উপচে পড়া ভিড়

দশম আয়কর মেলার তৃতীয় দিনে আজ শনিবার করদাতা ও সেবা গ্রহীতাদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। সারাদেশে করদাতারা উৎসবমূখর পরিবেশে কর প্রদান করছেন। শুক্রবার মেলায় ৭৩ হাজার ৮শ’ ৪৩ জন করদাতা আয়কর বিবরণী দাখিল করেন। যার বিপরীতে রাজস্ব কর আহরণ হয়েছে ৪ শ’ ৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার ৭ শ’ ৯৭ টাকা।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে আয়কর মেলা। এবার মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বেড়েছে। মেলায় রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থাও রয়েছে।

মেলার তৃতীয় দিনে সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কর প্রদান করেছেন করদাতারা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় এদিনে উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। করতাদাদের স্বতঃর্স্ফুত এই অংশগ্রহনে এবারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবা্দী জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা।

এবারের বিশেষ আকর্ষণ হলো মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও প্রযোজ্য শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা 

সংশ্লিষ্ট খবর

Back to top button