বিশ্ববাংলা

আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। শুক্রবার মামলা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র জ.হ্যাটি।

তিনি জানান, রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক আদালতের তদন্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সাথে কোনো অন্যায় হলে তার তদন্ত করবে মিয়ানমারের নিজস্ব তদন্ত কমিটি। বৃহস্পতিবার মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর দমন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি-না, তা তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি।

এর আগে, সোমবার রোহিঙ্গাদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও ভয়াবহ নির্যাতন চালানোর অভিযোগে, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা দায়ের করে লাতিন আমেরিকার মানবাধিকার সংস্থা।

সংশ্লিষ্ট খবর

Back to top button