অপরাধবাংলাদেশ

রুমমেট মিজানই মূল হোতা : তদন্ত প্রতিবেদন

বুয়েট ছাত্র আবরার ফাহাদের রুমমেট মিজানুর রহমানকে হত্যার ‘মূল হোতা’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মিজান মূল হোতা এবং ‘সূচনাকারী’ বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ক্রিকেট স্টাম্প, মোটা দড়ি দিয়ে নির্যাতন করার একপর্যায়ে আবরার ফাহাদ বমি ও প্রস্রাব করে ফেলেন। এরপর তাঁকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয়। বদলানো হয় তাঁর জামা-কাপড়।

এই মিজানুর রহমানই বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিনকে বলেছিলেন, ‘আবরার ফাহাদকে শিবির বলে সন্দেহ হয়।’

আর তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় হলের গেস্টরুমে ছাত্রলীগের নেতাকর্মীদের বৈঠকে। পরদিন দিবাগত রাতে আবরারকে হত্যা করা হয় –প্রথমআলো

সংশ্লিষ্ট খবর

Back to top button