দেশবাংলা
গৌরনদী উপজেলায় ছয় দিনেও বৈদ্যুতিক লাইন সচল হয়নি

ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবের ছয়দিন অতিবাহিত হলেও, বরিশালের গৌরনদী উপজেলার গ্রামাঞ্চলে বৈদ্যুতিক লাইন সচল করতে পারেনি পল্লী বিদ্যুত। ফলে, কয়েক লাখ বিদ্যুৎ গ্রাহকের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাদের অভিযোগ, মোবাইল ফোনে চার্জ দিতে না পারায় স্বজনদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাই তারা উপজেলার বিভিন্ন হাট ও বাজারে প্রতি ঘন্টা বিশ টাকা মূল্যে জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দিতে বাধ্য হচ্ছেন।
এদিকে, বিদ্যুত সংযোগ না থাকায় অধিকাংশ এলাকার বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোনের নেটওয়ার্কও বন্ধ রয়েছে।
এফ এম নাজমুল রিপন, আগৈলঝাড়া প্রতিনিধি



