জগন্নাথপুরে বেড়েই চলেছে মিথ্যা মামলা ও হত্যাকান্ড

প্রতিপক্ষকে ফাসানো, জমি নিয়ে বিরোধে, কখনো বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়েই চলেছে একের পর এক হত্যাকান্ড ও মিথ্যা মামলা।
এর ধারাবাহিকতায় সম্প্রতি পৌর শহরের পশ্চিম ভবানীপুরে পানিতে পড়ে মারা যাওয়ার ৬ মাস পর, প্রতিপক্ষকে ফাঁসাতে আবারো করা হয়েছে মামলা। চলতি বছরে খুনের ঘটনা ঘটেছে ৫টি। একের পর এক এসব ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা। গেলো কয়েক মাসে একের পর হত্যাকান্ডে আলোচিত হয়েছে এ অঞ্চল। জমি নিয়ে বিরোধের জের, কখনও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলছে, নৃশংস হোত্যাকান্ড। চলতিবছর এ উপজেলায় ৫টিরও অধিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, গেলা রমজানে একটি শিশু পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনায়, হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় ১৩ জনকে আসামী এবং অজ্ঞাত ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করা হয়। অথচ, মামলার দুই নম্বর আসামী রনি মিয়া, ২০১৮ সাল থেকে গ্রিসে অবস্থান করছেন।
প্রতিপোক্ষকে ফাঁসাতে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এভাবে মিথ্যা মামলায় হয়রানীসহ একের পর এক হত্যাকান্ড বন্ধের দাবি, স্থানীয়দের। এসব হত্যাকান্ড ও মামলা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ ব্যাপারে সুনামগঞ্জ পুলিশ সুপার জানান মিজানুর রহমান মিজান, প্রতিটি ঘটনার রহস্য উদঘাটন করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতে চার্জশিট দেয়া হবে।
তবে, একের পর এক হত্যাকান্ড বন্ধে এবং এলাকায় শান্তি ফেরাতে, আইন শৃঙ্খলাবাহিনীকে আরো সচেতন হওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
গোবিন্দ দেব, জগন্নাথপুর প্রতিনিধি



