বিশ্ববাংলা

কুয়েতে অবৈধ বাংলাদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা

অবৈধ ব্যবসায়ী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, এই হুশিঁয়ারী দেন তিনি।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার ২০১৯-২৫ সালের নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির কন্টিনেন্টাল হোটেলে, এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ময়নুল আল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্যে, সকল প্রবাসী সংগঠকদের সহনশীল মনোভাব নিয়ে ও দেশের মানসম্মান অক্ষুণ্ণ রেখে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবার আহ্বান জানান, রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ।

এসময় বক্তব্য রাখেন, ফয়েজ আহমেদ, মুন্না আহমেদ, সুরুক মিয়া, সালাউদ্দিন, আখলাকুজ্জামান ও হেলাল আহমেদসহ আরো অনেকে।

জালালাবাদ এসোসিয়েশনের আর্থিক অনুদানের মাধ্যমে পূণ্য ভূমি বৃহত্তর সিলেট অঞ্চলের সমাজ কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে বলে জানান, সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন।

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের বর্তমান বৈধ কমিটির বাহিরে যারা বিভক্তি সৃষ্টি করছেন, তাদেরকে মূল সংগঠনে এসে যোগ দিতে আহবান জানান অন্যান্য নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজাদ মিয়া মেম্বার, আতাউল গনি মামুন, কাজী সফিক, নুরুল আমিন জয়নাল, শামিম আহমেদ, বসন্ত কুমার চুন্নু নাথ ও আব্দুল কাদের মোল্লা।

আ হ জুবেদ, বাংলা টিভি, কুয়েত

সংশ্লিষ্ট খবর

Back to top button