বিশ্ববাংলা
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

মালয়েশিয়ায় আব্দুল্লাহ আল-মামুন নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির ক্লাং মেরু এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আব্দুল্লাহ আল-মামুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।
জানা যায়, দেশটির ক্লাং মেরু এলাকায় একটি দোকানে কর্মরত অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুঁপিয়ে হত্যা করে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১০ বছর পূর্বে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন এই বাংলাদেশি।



