
শাক-সবজি, ফলমূল, মৎস্য ও পোল্ট্রির উৎপাদন প্রক্রিয়া নিরাপদ রাখতে প্রান্তিক পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্যের বিপণনের বিষয়টিও দেখভাল করা হবে বলেও জানিয়েছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. আব্দুল আলিম। বাংলাটিভিকে দেয়া সাক্ষাৎকারে নিরাপদ খাদ্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উৎপাদন প্রক্রিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশের প্রান্তিক পর্যায়ে কৃষক ও খামারিদের সম্পৃক্ত করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, গ্যাপ এর আলোকে কাজ শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পাশাপাশি নির্দিষ্টস্থানে বিপননের মাধ্যমে ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য পৌছে দেয়ারও পরিকল্পনা করছে সংস্থাটি।
এই সদস্য আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি, প্রান্তিক চাষী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই সচেতন হলে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।
এইচ এম সাগর, বাংলা টিভি



