
এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক না হলে দেশের উচ্চ আদালত হস্তক্ষেপ করবে। রোববার সকালে পেঁয়াজের দাম বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন চেয়ে এক আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন আদালত।
এক সপ্তাহের মধ্যে দাম না কমলে রিটটি আদালতে তুলতে আইনজীবীকে পরামর্শও দেয় আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ কথা বলে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ বলেন, হাইকোর্ট বলেছেন যে তারা এ বিষয়টি নিয়ে সচেতন আছেন। এ অস্বাভাবিক বাজার দর যদি আরো এক সপ্তাহ থাকে, তাহলে এ বিষয়টা নিয়ে তারা এক সপ্তাহ পরে শুনানি শুনবেন।



