বিশ্ববাংলা

আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে বাংলাদেশি বিজয়ী

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেন, বাংলাদেশি  সুব্রত চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযারী দুই হাজারেরও অধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন এই বাংলাদেশি।

আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান  সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী, বস্তুনিষ্ঠ সাংবদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছেন। কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে পুরস্কৃতও হয়েছেন তিনি।

২০১২ সালে  অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে দেশটিতে গমন করেন তিনি। সুব্রত চৌধুরী চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের দীপেশ চৌধুরীর ছেলে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব  সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসেবে সম্প্রতি আটলান্টিক  কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন। গত পাঁচ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button