বিশ্ববাংলা

লন্ডনে দুই দিনব্যাপী বাংলাদেশি বইমেলা

সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাজ্যের আয়োজনে লন্ডনে দুই দিনব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন লাইব্রেরিতে আয়োজিত, মেলার উদ্বোধন করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সম্পর্কিত জাতীয় কমিটির সদস্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, গোলাম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারন সম্পাদক ডা. সতত সুপ্রিয় রায়। এতে, প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

গেস্ট অব অনার ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল মালেক ও বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এতে, কবি ও লেখক নাজমুন্নেসা পেয়ারী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক আহকাম উল্লাহ, বাংলাদেশ , ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত  অতিথিবৃন্দ এবং লন্ডনের পাঠক-ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সংস্কৃতিকর্মীগণ অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button