জনদুর্ভোগবাংলাদেশ

বায়ু দূষণে দিল্লীকে পেছনে ফেলে প্রথম স্থানে ঢাকা

বিশ্বের বায়ু দূষণের তথ্য সংগ্রহকারী এয়ার কোয়ালিটি ইনডেক্সে’র তথ্য অনুসারে রবিবার ঢাকা ছিলো বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। বায়ু দূষণের মাত্রা ছিলো ১৯৪। যা বায়ু দূষণের সূচক অনুযায়ী অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এই তালিকায় ১৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লী, এরপর চীনের চেংদু শহর এবং চতুর্থ স্থানে ছিলো কলকাতা।  ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে বায়ুদূষণ সবচেয়ে বেশি বেড়েছে ভারত ও বাংলাদেশে। আর এই দূষণে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে আছে বাংলাদেশ।

বায়ু দূষণের সূচক অনুযায়ী একিউআই শূন্য থেকে ৫০ এর ভেতর থাকলে বাতাসের মান খুবই ভালো। ৫০ থেকে ১০০ হলে তুলনায় একটু কম ভালো। ১০১ থেকে ১৫০ হলে যাদের শ্বাসকষ্ট বা ওই জাতীয় সমস্যা আছে, তাদের জন্যে খারাপ।

১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ মানে অতি অস্বাস্থ্যকর। আর ৩০১ থেকে ৫০০-র মধ্যে একিউআই থাকলে ক্ষতিকর বা বিপজ্জনক।

দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে (জেএএমএ) নামক একটি চিকিৎসা বিষয়ক জার্নাল বলছে, প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেলে ধূমপায়ী ব্যক্তির যে পরিমাণ ক্ষতি হয় বায়ু দূষণের কারণেও সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button