আন্তর্জাতিকএশিয়া
হংকংয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

হংকংয়ের বিক্ষোভ নতুন করে সহিংসতার দিকে মোড় নিয়েছে। পুলিশ দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে রেখেছে। ওই ক্যাম্পাসের ভেতর কয়েকশ বিক্ষোভকারী আটকা পড়েছেন। রোববার রাতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের।
আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। জবাবে আন্দোলনকারীরা ইটপাটকেল, পেট্রোল-বোমার পর তীর ও ধনুক দিয়ে প্রতিহত করে। বিক্ষোভকারীদের তীর হামলার ঘটনায় এরই মধ্যে এক পুলিশ আহত হয়েছে।
হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে হংকং এর রাস্তায় দেখা গেছে চীনা সামরিক বাহিনীর উপস্থিতি। যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন হংকং এর বিরোধীদলের আইনপ্রণেতারা।



