প্রধানমন্ত্রীবাংলাদেশবিশ্ববাংলা

সংযুক্ত আরব আমিরাতের উদ্যেক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ, জ্বালানী, তথ্য-প্রযুক্তি ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগে, সংযুক্ত আরব আমিরাতের উদ্যেক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গেলো রাতে আবুধাবিতে তার সম্মানে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে যোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যেক্তা ও ব্যবসায়ী নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এবং হাইটেক পার্কে বিদেশী বিনিয়োগ আকৃষ্টের জন্য বিশেষ উদ্যেগ গ্রহণ করেছে।

বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যে পারষ্পরিক বাণিজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ ক’রে তিনি আরো বলেন, যৌথ উদ্যেগের ফলে দু’দেশের বাণিজ্যের বহুমুখীকরণ হবে এবং সম্প্রসারিত হবে।

এছাড়া, বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বাণিজ্য বাড়ানোর যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলেও জানান, প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button