নতুন সড়ক পরিবহন আইনে মামলা নয়, প্রচারপত্র বিলি করছে পুলিশ

সড়কের যেখানে সেখানে পাকিং, যাত্রী ওঠানামা, নিষিদ্ধ যান চলাচল, ইচ্ছামত সড়ক পারাপার নিত্যদিনের চিত্র। নতুন সড়ক আইন কার্যকর হলেও এর তেমন প্রভাব দেখা যাচ্ছে না পাবনার পরিবহন সেক্টরে। পুলিশ এখনো এ আইনে কোন মামলা না করে শুধুমাত্র জনসচেতনতার মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
পাবনায় গেল পহেলা নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলেও, এখনো এ আইনে হয়নি একটি মামলাও। পুলিশ এ আইন সম্পর্কে পরিবহন মালিক ও চালকদের সচেতন করার লক্ষে রাস্তায় বিলি করছেন প্রচার পত্র। মৌখিকভাবে সচেতন করছেন, চালকদের।
আইন মেনে চলার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে দফায় দফায় সভা ও সেমিনারও করছে তারা। তবে নতুন আইন সম্পর্কে জানেন না বেশীর ভাগ চালক। আবার অনেকে সন্তুষ্ট নন এ আইনে। আইনকে স্বাভাবিকভাবে মেনে নিতেও পারছেন না পরিবহন সংস্লিষ্ট অনেকে।
তবে সাধারন মানুষ যেন কোনভাবে হয়রানী না হয়, সেদিক বিবেচনা করে, সড়ক আইনটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে জানান, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
সড়কে দূর্ঘটনা ও ভোগান্তী কমাতে বাস্তবতার সঙ্গতি রেখে, আইনটি দ্রুত বাস্তবায়ন করার দাাব সাধারন মানুষের।
এস এম আলম, পাবনা প্রতিনিধি



