বিশ্ববাংলা
সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে, সড়ক দুর্ঘটনায় গোলজার নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার দেশটির আরাফ শহরে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সাইকেলযোগে কর্মস্থলে যাবার পথে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই বাংলাদেশির। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক বছর পূর্বে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন তিনি। গোলজার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউপির ডোমারচর গ্রামের রফিকের ছেলে।



