দেশবাংলা

কয়েকটি জেলা রুটে আজও বাস চলাচল বন্ধ

নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে খুলনা, রাজশাহী ও বরিশালের কয়েকটি জেলার রুটে আজও বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।

অঘোষিত ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে খুলনা, মেহেরপুর, নড়াইল, নওগাঁ ও বরিশাল, গাজীপুর, সাতক্ষীরা, মাদারীপুর, নড়াইল ও হিলিসহ বিভিন্ন স্থানে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল থেকে কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই এ ধর্মঘট শুরু হয়।

এদিকে, নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কাভার্ডভ্যান-ট্রাকের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্র্যাক কার্ভাডভ্যান পন্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)।

সংশ্লিষ্ট খবর

Back to top button