দেশবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে নির্যাতিত শিশুদের জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ঘাটিয়ারা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিতদের পরিবার জানায়, সেদিন বিকেলে বাড়ির পাশে উঠানে কয়েকটি শিশু খেলাধূলা করছিল। এসময় প্রতিবেশী শাহিন ভূইয়ার ছেলে ইমন (১৭) এই ৩ শিশুকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা শিশুদের উদ্ধার করে।

জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন জানান, সোমবার দুপুরে শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত বিষয় জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। ঘটনার খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া

সংশ্লিষ্ট খবর

Back to top button