দেশবাংলা

দেলদুয়ারে পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও টাঙ্গাইলের দেলদুয়ারে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। কোচিং ফি, বকেয়া বেতনসহ নানা অজুহাতে তাদের কাছ থেকে বোর্ডের নির্ধারিত ফি এর অতিরিক্ত সর্বোচ্চ ১৫শ’ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।

কিন্তু দেয়া হচ্ছে না কোন রশিদ। দু-একটি স্কুল রশিদ দিলেও, তাতে শুধু বোর্ড ফি’র অঙ্ক উল্লেখ করা হয়েছে। ফলে, চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরাসহ অভিভাবকরা।

আখাউড়া উপজেলায় ১৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিষ্ঠানগুলো হল, আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়,বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়।

এ বছর শিক্ষা বোর্ডের নিয়মিত ফি’র জন্য ১ হাজার ৮শ’ ৫০টাকা এবং অনিয়মিতদের জন্য ১হাজার ৯শ ৫০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এর নির্দেশনা অমান্য করে অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত অর্থ।

এদিকে, হীরাপুর শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান।

এদিকে, টাঙ্গাইলের দেলদুয়ারে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে বোর্ডের নির্ধারিত ফির অতিরিক্তি টাকা নেয়া হচ্ছে। ফরম পূরণে বাড়তি টাকা নেয়ায় ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবুল আহসান বলেন, ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এরপরও কেউ বাড়তি অর্থ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের এসব অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

সাইফুল ইসলাম ও অপু তালুকদার 

সংশ্লিষ্ট খবর

Back to top button