শীতে ভোগান্তি কমাতে দরিদ্রদের জন্য আগাম ব্যবস্থা পঞ্চগড়ে

উত্তরের শেষ প্রান্ত হিমালয় কন্যা শীতের জেলা পঞ্চগড় নিয়ে এসেছে, শীতের আগমনী বার্তা। হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় দেশের প্রথম শীতের আগমন ঘটে এ জেলায়। এমনকি শীত বিদায়ও নেয়, সবার শেষে। এদিকে দরিদ্র শীতার্ত মানুষ যেন শীতে দুর্ভোগে না পড়েন, সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
মৌসুমের একটু আগেই শীতের আগমন ঘটে এ জেলায়। প্রতিবারের মত এবারও ব্যাতিক্রম কিছু ঘটেনি। সন্ধার পরই কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা জেলা। কুয়াশা আর মেঘে ঢাকা থাকে সুর্যের মুখ। বিন্দুবিন্দু শিশিরে ভেজা গাছপালা।
দুপুরে সুর্যের আলো থাকলেও, থাকে শীতের অনুভতি। এভাবে শীতের হাওয়া বইছে গত ২ সপ্তাহ ধরে। কুশায়া দেখে স্থানীয়রা মনে করছেন এবার শীতের প্রকোপ দ্বিগুণ বাড়বে।
এদিকে তেতুঁলিয়া আবহাওয়া অফিস বলছে, গত দুই সপ্তাহ থেকে, তাপমাত্রা গড়ে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেন্টিমিটার এর মধ্যে ওঠা নামা করছে। আগামী ২/১ সপ্তাহের মধ্যেই তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে জানায়, আবহাওয়া অফিস।
এদিকে, শীতে দরিদ্র জনগোষ্ঠী যাতে কষ্ট না পায় সেজন্য প্রশাসন থেকে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। অসহায় ও হতদরিদ্ররা যেন শীতের প্রকোপে কষ্ট না পায় সেজন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন, সুধিসমাজ।
ডিজার হোসেন, পঞ্চগড় প্রতিনিধি



