বিশ্ববাংলা
জর্ডানে অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় বৃদ্ধি

জর্ডানে চলমান অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির সরকার। গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি মাসের ২১ নভেম্বর।
মেয়াদ বৃদ্ধি করায়, দেশটিতে কর্মরত যেসব প্রবাসী বাংলাদেশিরা এখনো বৈধ হতে পারেননি, তাদের দ্রুত এই সুযোগটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মো. মনিরুজ্জামান।
এছাড়া যেসকল প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক, তারা কোন প্রকার জেল জরিমানা ছাড়াই ফিরে যেতে পারবেন। অবৈধ অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় বিবেচনা করে জর্ডান সরকার এই সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।



