আন্তর্জাতিকএশিয়া
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের মামলা

ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের আলাদা তিন মামলায় অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যানডেলব্লিট।
প্রধানমন্ত্রীর দায়িত্বরত অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এই অবস্থার মুখোমুখি হলেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে একটি হলো, তিনি বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে ‘উপহার’ গ্রহণ করতেন। এ ছাড়া গণমাধ্যমের কাছ থেকে ইতিবাচক প্রচারণা পাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেন।
এদিকে, তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। তার দাবি, অভ্যুত্থান চেষ্টা চালাতেই এই অভিযোগগুলো আনা হয়েছে।
শুদ্রক, বাংলা টিভি



