দেশবাংলা
টাঙ্গাইল শহরে ১৪৪ ধারার দ্বিতীয় দিন

টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় তিনদিনব্যাপি ১৪৪ ধারার দ্বিতীয় দিনে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪৪ ধারার বহাল রাখা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ।
শুক্রবার ভোর হতেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশসহ প্রশাসন সর্তক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, একই স্থানে আওয়ামীলীগের দুইটি গ্রুপ সমাবেশ আহবান করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনদিন ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।
খন্দকার হাবিবুল্লাহ কামাল, টাঙ্গাইল



