বিশ্ববাংলা
বেলজিয়ামে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি

বেলজিয়ামে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ইউরোপীয় শাখার উদ্যোগে অনশন কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সময় বুধবার ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে বেলজিয়াম বিএনপির সভাপতি আহাম্মেদ সাজা্র সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সহ-সভাপতি সাইদুর রহমান লিটন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবুর যৌথ পরিচালনায় আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, কাজী রহিমুল হক বাবু, হাবিবুল হাসান সোহাগ, মোঃ কামাল হোসেন পাটোয়ারী, আসিফ উদ্দিন, জসিম উদ্দীনসহ জার্মান, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, সুইজারল্যান্ড, লেডারল্যান্ড বিএনপির বিভিন্ন নেতাকর্মী।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসাসহ, নিঃশর্ত মুক্তির দাবি জানান।



