বিশ্ববাংলা
৭ হাজার ১৮৩ কার্টুন সিগারেট জব্দ

সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ২৯ যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭ হাজার ১৮৩ কার্টুন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা, কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
স্থানীয় সময় শুক্রবার, জব্দকৃত এসব কার্টুন থেকে ১৪ লাখ ৩৬ হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা বলে জানায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুবাই থেকে যাত্রীরা সৌদি আরব হয়ে চট্টগ্রাম ফিরছিলেন,এমন খবর পেয়ে সন্দেহ হওয়ায়, তাদের ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়।



