বিশ্ববাংলা
ইতালিতে আড়াই হাজার বাংলাদেশির পাসপোর্ট বাতিল

ইতালি সরকারের বারবার নিয়ম পরিবর্তন ও দালালের মাধ্যমে কাগজপত্র প্রস্তুত করাসহ, দেশটির নাগরিকত্ব নিয়েও হয়রানীর শিকার হচ্ছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি।
ডক সীলের মাধ্যমে তৈরি হওয়া কাগজপত্র দিয়ে যারা পাসপোর্ট পেয়েছেন, ইতালি স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইতোমধ্যে এমন আড়াই হাজার বাংলাদেশিকে শনাক্ত করে তাদের পাসপোর্ট বাতিল করেছে। এদের মধ্যে যারা ভ্রমণের জন্য বিমানবন্দরে যাচ্ছেন, তখন তাদের পাসপোর্ট রেখে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
সর্বশেষ গত ১৯ নভেম্বর রোমের লিউনারদো দ্যা ভিঞ্চি বিমানবন্দরে এক বাংলাদেশি-ইতালিয়ান নাগরিকের পাসপোর্ট জব্দ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।



