বিশ্ববাংলা
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুরে নিজ কর্মস্থলে দূর্ঘটনার পর, চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম নামে এক বাংলাদেশি মারা গেছেন। দেশটির স্থানীয় পত্রিকা স্ট্রেইট টাইম এ তথ্য জানিয়েছে।
জানা যায়, গত শুক্রবার দেশটির সেনগাংয়ের কর্মস্থলে কাজ করার সময়, ধাতব ব্যারিকেড ও ক্রলারের ক্রেনের পাল্টা ওয়েটের মধ্যে আটকা পড়েন তিনি। উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতা্লে নেয়া হলে,সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বাংলাদেশি।
বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শরিফুল ইসলামের বাড়ী, রাজশাহী জেলায়।



