দেশবাংলা

চাঁদপুরে এতিমখানার ফ্লোর ধ্বসে ৩৫ শিক্ষার্থী আহত

চাঁদপুরে একটি মাদ্রাসার এতিমখানা ভবনের ফ্লোর ধ্বসে অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চাঁদপুর জেলা সদর হাসপাতাল, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন দীর্ঘদিনের জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ তিনতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে, সেখানে সবধরনের শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা ১৬ ডিসেম্বর চাঁদপুর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয়ার লক্ষ্যে শিক্ষকদের সাথে সভা করছিল।

এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের ওজন সইতে না পেরে তিন তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয়তলা বারান্দার ফ্লোর ধ্বসে পড়ে। এতে দ্বিতীয় তলায় থাকা শিক্ষার্থীরা নিচতলায় পড়ে গুরুতর আহত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button