বিশ্ববাংলা
লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

লেবাননে সড়ক দুর্ঘটনায় ইমান মোল্লা নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে, দেশটির মনসুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কাজ শেষে রাস্তার অপর পাশে থাকা ডাষ্টবিনে ময়লা ফেলতে যান ইমাম। ফিরে আসার সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে,মুমুর্ষ অবস্থায় স্থানীয় বেল্লেভু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনি আর বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।
বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন।
ইমান মোল্লা চাঁদপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ড নতুন বাজারের হাজী আব্দুল হক মোল্লার ছেলে।



