বিশ্ববাংলা
সৌদিতে মৃত্যু যন্ত্রনায় ছটফট করছেন বাবুল মিয়া

সৌদি আরবের রিয়াদের একটি হাসপাতালে দীর্ঘ ৯ মাস ধরে মৃত্যু যন্ত্রনায় ছটফট করছেন ব্রাহ্মণবাড়ীয়ার বাবুল মিয়া। এ অবস্থায়, দেশে ফিরতে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের সহযোগীতা চেয়েছেন তার স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবুল। এরপর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সানাইয়া তরিক আল খারিজ এলাকায় রাবিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শরীরের এক পাশ অবশ হয়ে হাসপাতালে শয্যাশায়ী বাবুল, পরিবারের সাথে কোনরকম যোগাযোগ করতে পারছেন না। প্রিয়জনদের এক নজর দেখতে দেশে ফেরার অঅঁকুতি জানিয়েছেন তিনি।
তাই দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের সহযোগীতা চেয়েছেন তার স্বজনরা। বাবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউপির ইসলামাবাদ গ্রামের আজরত আলী মিয়ার ছেলে।



