বিশ্ববাংলা
বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া কমিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া

ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে কাজ করায় চলতি বছর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া কমিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
জানা যায়, অনেক বাংলাদেশি দক্ষতার প্রমাণ হিসেবে জাল সার্টিফিকেট দিয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে কোরিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আরও কঠোর অবস্থান নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, কিছু বাংলাদেশি কোরিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিজেদের অবস্থা পরিবর্তনের লক্ষ্যে, জাল নথি জমা দিয়েছেন। যা দেশটির কর্তৃপক্ষ শনাক্ত করেছে।
ওই ঘটনার পর দক্ষিণ কোরিয়া সরকার নিজেদের ইমিগ্রেশন আইনে কিছু পরিবর্তন এনেছে, যা বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।



