বিশ্ববাংলা
এবার ভিডিও বার্তায় বাঁচার আকুতি হুসনা’র

সৌদি আরবে এবার ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন, হুসনা আক্তার নামে এক বাংলাদেশি নারীকর্মী। ভিডিও বার্তায় তার ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে, দেশে ফিরতে দূতাবাসের সহযোগীতা চেয়েছেন তিনি।
ভিডিও বার্তায়, হুসনা জানান, মাত্র ১০-১২ দিন আগে ভালো কাজের কথা বলে সৌদি আরব পাঠানো হলেও, সেখানে তার ওপর অত্যাচার চালানো হচ্ছে।
এজেন্সির অফিসে ফোন দিলে, তারা অশোভন আচরণ করছেন।’ বাঁচার আঁকুতি জানিয়ে তিনি সবার সহযোগীতা কামনা করেন। হুসনা আক্তারের বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে।



