
৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
মোট অনুমোদিত অর্থে সরকার দেবে দুই হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ। সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩২১ কোটি ৬৯ লাখ এবং বিদেশি ঋণ চার হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা।
হাট-বাজার বেশি থাকা সড়কে ওভারপাস-আন্ডারপাস-বাইপাস নির্মাণ, পুরোনো সেতু রিপ্লেস করে নতুন ও আধুনিক সেতু নির্মাণ, সব আন্তঃজেলা মহাসড়ক চারলেনে উন্নীত করণের কাজ বিষয়ও আলোচনা হয় সভায়।



