দেশবাংলা

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

২৫ নভেম্বর (সোমবার) রাতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদার চাকুলিয়া সীমান্তের ভারতের অভ্যন্তরে ভারতের হুদাপাড়া সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের কাছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক মো. খালেকুজ্জামান জানান, সোমবার রাতে আব্দুল গণিসহ ৬-৭ বাংলাদেশি নাগরিক অবৈধ ভাবে গরু আনার এ সময় ভারতীয় নাগরিকরা তাদের ধাওয়া দিয়ে আব্দুল গণিকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায়। শেষ খবর পর্যন্ত ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button