লন্ডন বাংলা প্রেসক্লাবে বাৎসরিক ক্যারাম ও দাবা প্রতিযোগিতা

লন্ডন বাংলা প্রেসক্লাবে বাৎসরিক ক্যারাম ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
খেলায় চ্যাম্পিয়ন হন মোস্তফা কামাল মিলন, প্রথম রানার্সআপ রাকিব হুসেইন রুহেল এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন বাতিরুল হক সরদার। দাবায় চ্যাম্পিয়ন হন, শামীম আহম্মেদ, প্রথম রানার্সআপ জিয়াউর রহমান সাকলাইন এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন মিজবাহ জামাল।
আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। টুর্ণামেন্টের সহযোগিতায় ছিল ব্রিটবাংলা ২৪ ডটকম,কিংডম সলিসিট্রস ও ফিস্ট এন্ড মিস্টি রেস্টুরেন্ট।
লন্ডন প্রেসক্লাবে সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইভেন্ট এন্ড ফেসিলিটি সেক্রেটারি মো. রেজাউল করিম মৃধার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন।
বক্তব্য রাখেন, সংগঠনের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের, ট্রেজারার আ স ম মাসুম, ইসি মেম্বার রুপি আমিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। প্রথমবারের মতো লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত প্রতিযোগিতায় ক্লাবের বিপুলসংখ্যক সদস্য অংশ নেয়।



