
বিদ্যুতের দাম আরেকদফা বাড়ানো নিয়ে গণশুনানি শুরু হয়েছে। সকালে রাজধানীর টিসিবি ভবনে শুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন । বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর চলছে এই গণশুনানি। শুনানিতে অংশ নিয়ে কুইক রেন্টাল নিয়ন্ত্রণসহ বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে বিভিন্ন যুক্তি দেন বিশিষ্টজনেরা।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সুপারিশ নিয়ে রাজধানীর টিসিবি ভবনে সকাল থেকে গণশুনানির আয়োজন করা হয়। শুনানিতে প্রথমে দাম বৃদ্ধির নানা যুক্তি তুলে ধরে এনার্জি রেগুলেটরি কমিশন।
শুনানিতে উপস্থিত থেকে, কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকার অপচয় হচ্ছে অভিযোগ করে বিদ্যুতের দাম বাড়ালে জনজীবনে বিরূপ প্রভাব পড়বে বলে জানান বিশিষ্টজনরা।
বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের আবেদনের উপর এ গণশুনানি চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাটিভি/শহীদ



