
সুন্দরবনের ঐতিহ্য ঝুঁকিতে,রামপালসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকারের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সকালে রাজধানীর মাইডাসে আগামী মাসে মাদ্রিদে অনুষ্ঠিত কপ-২৫ জলবায়ু সম্মেলনে, জলবায়ু অর্থায়নে দূষণকারী শিল্পোন্নত দেশসমূহের প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে সরকার সুন্দরবনের কাছে বিদ্যুৎ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশর পাশাপাশি অন্যান্য দেশগুলোও হুমকির সম্মুখীন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাটিভি/শহীদ



