গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে স্বাধীনতার ১০ বছরের মধ্য বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করতে পারতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এসময়, সবার কাজের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সংশ্লিষ্ট এলাকার মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় শেখ হাসিনা বলেন, জাতির পিতার লক্ষ্য ছিল এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।
পার্বত্যাঞ্চলে বিদ্যুতায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের একটি ঘরও অন্ধকার থাকবে না।
পরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে- বিএসসি’র নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে চুক্তি অনুযায়ি ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় ধরা হয় ১,৬৩৭ কোটি ১৫ লাখ টাকা।
বাংলাটিভি/শহীদ



