বিশ্ববাংলা

প্রবাসে বাংলা শেখার প্রয়োজনীয়তা ও করণীয় শীর্ষক সেমিনার

কানাডায় বাংলা স্কুল টরন্টোর উদ্যোগে বাংলা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রবাসে বাংলা শেখার প্রয়োজনীয়তা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবার থেকে বাংলা শিক্ষার চাহিদা প্রস্তুত করতে হবে৷

স্থানীয় মিজান অডিটরিয়মে বাংলা স্কুলের সভাপতি মাসুদের সভাপতিত্বে এবং  বিসিএসের নির্বাহী পরিচালক ডক্টর নাসিমা আখতারের পরিচালনায় আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের উপদেষ্টা আখলাক হোসেন।

আরও বক্তব্য রাখেন, উইমেন ডেভলপমেন্ট সোশ্যাল সার্ভিস প্রোভাইডার আসমা আহমেদ, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সুব্রত কুমার দাস, লেখিকা তাসরীনা শিখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানাসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button