বিশ্ববাংলা
আর দেশে ফেরা হলো না জসিমের

ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১৫ বছর আগে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন। শুক্রবার দেশে ফেরার কথা থাকলেও তার একদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার মারা গেছেন তিনি।
হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় একটি হাসপাতালের জরুরী বিভাগে তাকে ভর্তি করার মাত্র কয়েক ঘণ্টা পর, চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন জসিম।
তিনি কুয়েতের আল ওয়াজান কোম্পানিতে কাজ করতেন। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর গ্রামে। বর্তমানে জসিমের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



