
পৃথিবীর সকল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সবুজ আন্দোলন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, যেখানে উন্নত দেশগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসছে সেখানে বাংলাদেশ কিভাবে কয়লা উপর নির্ভর করে শিল্প কলখানা গড়ে তোলা হচ্ছে।
পরিবেশ বিপর্যয়ে কয়লা নির্ভরতা কমানোর কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন বাপ্পি সরদার। আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মোবারক হোসেন, রুহুল আমিন চৌধুরী, মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।



