বিশ্ববাংলা
ভূমধ্যসাগরে নৌকাডুবে ৪ বাংলাদেশির মৃত্যু

দালালের মাধ্যমে মরক্কো থেকে স্পেনে প্রবেশ করতে গিয়ে নৌকাডুবে সাগরের মাঝেই মারা গেলেন ৪ বাংলাদেশি। গত ২৬ নভেম্বর প্লাস্টিকের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মেলেইয়াতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা।
নৌকাডুবিতে তাদের দেহ ম্যালিইয়া দ্বীপে ভেসে উঠলে, স্থানীয় পুলিশ উদ্ধার করে ম্যালিনা হাসপাতালে নেয়ার পর, রাতেই মারা যান তারা।গুরুতর আহত আরও ৫৯ জনকে দ্বীপ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিখোঁজ রয়েছেন। তবে, আহত এবং নিখোঁজদের নাম ঠিকানা নিশ্চিত করতে পারেনি ম্যানিলা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অন্তত তিনজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে।



