বিশ্ববাংলা
যুক্তরাজ্যে বাংলাদেশি হত্যা মামলায় আটক-৩

যুক্তরাজ্যে বাংলাদেশি হিরনকে গুলি করে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে ২ নারী ও এক পুরুষ রয়েছে বলে বিবিসির প্রকাশিত খবরে জানা গেছে।
গত ১৯ নভেম্বর পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের নেলসন স্ট্রিটে সন্তানদের জন্য খাবার আনতে বাসা থেকে বের হলে, সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে, রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বাংলাদেশি।
হিরন আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন গ্রামের ইরফান আলীর ছেলে।



