
জাতীয় রাজনীতি কলুষমুক্ত হলেই ছাত্র রাজনীতি কলুষমুক্ত হবে, আর ছাত্র রাজনীতিতে লেজুড়বৃত্তি বন্ধের পরামর্শ দিয়েছেন সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ বিশিষ্টজনরা। সোমবার রাজধানীতে এক গোলটেবিলে এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ছাত্র রাজনীতি ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন । এতে, রাজনীতির নামে অপরাজনীতি বন্ধের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরু।
এসময় ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তার কথা জানিয়ে, দুর্বৃত্তায়নের অপরাজনীতি ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান, সাবেক ছাত্রনেতারা।
সরকারের নানা অপরাধ কে আড়াল করতে ছাত্র রাজনীতি বন্ধের পায়চারা চলছে উল্লেখ করে বক্তারা, ছাত্র রাজনীতিকে কলুষতামুক্ত করার ওপর জোর দেন তারা।
বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক নামের অযোগ্যরাই শিক্ষকতা করছে বলেও মন্তব্য করেন বক্তারা।
আরমান কায়সার, বাংলা টিভি



